Please wait...
ব্রাহ্মণবাড়িয়া কোর্ট ডিরেক্টরি ব্যবহারের শর্তাবলী এবং সাধারণ দায়মুক্তি ঘোষণা।
ব্রাহ্মণবাড়িয়া কোর্ট আইনজীবী ডিরেক্টরি (Brahmanbaria Court Directory) একটি স্বাধীন প্ল্যাটফর্ম, যা ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ও সাধারণ বিচারপ্রার্থী নাগরিকদের মধ্যে আইনি সংযোগ স্থাপনে সাহায্য করে। এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণভাবে বেসরকারি আইটি প্রতিষ্ঠান বঙ্গ সফটওয়্যার (BongoSoftware) দ্বারা নির্মিত এবং পরিচালিত।
এটি কোনো ল ফার্ম বা আইনি পরামর্শকারী প্রতিষ্ঠান নয়। এই প্ল্যাটফর্মের কাজ হলো আইনজীবীদের স্ব-স্বীকৃত সাধারণ পেশাগত পরিচিতি প্রকাশ করা। প্ল্যাটফর্ম নিজে সরাসরি কোনো আইনি পরামর্শ বা প্রতিনিধিত্ব প্রদান করে না। তবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি আইনজীবীদের সাথে সংযুক্ত হয়ে পরামর্শ নিতে পারবেন।
ক. আইনি কাজের ফলাফল: ডিরেক্টরিতে তালিকাভুক্ত কোনো আইনজীবী দ্বারা সম্পাদিত কোনো মামলার শুনানির ফলাফল, আইনি সেবা, পরামর্শের গুণমান বা তাদের যেকোনো ধরনের পেশাগত কার্যক্রমের জন্য বঙ্গ সফটওয়্যার (BongoSoftware) বা এই প্ল্যাটফর্মের কোনো কর্মকর্তা কোনোভাবেই দায়ী থাকবেন না।
খ. ফি ও লেনদেন সংক্রান্ত: মক্কেল এবং আইনজীবীর মধ্যে যেকোনো ধরনের আর্থিক লেনদেন, আইনি ফি (Fees) নির্ধারণ বা চুক্তি সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত বিষয়। প্ল্যাটফর্ম এতে কোনো হস্তক্ষেপ করে না এবং এ সংক্রান্ত কোনো বিরোধের জন্য ডেভেলপার কোনো দায় বহন করবে না।
গ. তথ্যের সত্যতা: এই ডিরেক্টরিতে প্রকাশিত আইনজীবীর নাম, চেম্বার, মোবাইল এবং সোশ্যাল মিডিয়া লিংকগুলো সংশ্লিষ্ট ব্যবহারকারী কর্তৃক প্রদানকৃত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। তথ্যের সত্যতা চূড়ান্তভাবে নিশ্চিত করার দায়িত্ব ব্যবহারকারীর নিজের।
যদি কেউ অন্যায়ভাবে আপনার বা অন্য কোনো আইনজীবীর ছবি, নাম অথবা যোগাযোগের নম্বর ব্যবহার করে কোনো ফেক বা ভুয়া প্রোফাইল তৈরি করে থাকে, তবে আমাদের দ্রুত অবগত করুন। সঠিক প্রমাণের ভিত্তিতে আমরা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত অননুমোদিত প্রোফাইলটি ডিরেক্টরি থেকে স্থায়ীভাবে অপসারণ (Delete) করার নিশ্চয়তা প্রদান করছি।
অভিযোগ বা প্রোফাইল অপসারণের জন্য আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করুন: bongosoftwarebd@gmail.com